জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা পরিষদ

 

 


জেলা পরিষদ, চাঁদপুর।

 



জেলা পরিষদ কার্যালয়, চাঁদপুর।


 

যোগাযোগের ঠিকানাঃ

জেলা পরিষদ কার্যালয়, বাবুরহাট, চাঁদপুর।

ফোন- ০৮৪১-৬৪৩৮৭।


অফিসের কার্যক্রম - জেলা পরিষদ আইন, ২০০০ইং অনুসারে কার্যাবলী নিম্নরুপ:-


বাধ্যতামূলক কার্যাবলী

1) জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা।

2) উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

3) সাধারন পাঠাগারের ব্যবস্থা ও উহার রক্ষণাবেক্ষণ।

4) উপজেলা পরিষদ, পৌরসভা বা সরকার কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার জনপথ, কালভার্ট ও ব্রীজ এর নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন।

5) রাস্তার পার্শ্বে ও জনসাধারনের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপন ও উহার সংরক্ষণ।

6) জনসাধারনের ব্যবহারার্থে উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও উহাদের রক্ষণাবেক্ষণ।

7) সরকারী, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণাবেক্ষনে নহে এমন খেয়াঘাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ।

8) সরাইখানা, ডাকবাংলো এবং বিশ্রামাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

9) জেলা পরিষদের অনুরূপ কার্যাবলী সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা।

10) উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান।

11) সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন।

12)সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ।


ঐচ্ছিক কার্যাবলী


(ক) শিক্ষা

১। বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

২। ছাত্রাবাসের জন্য দালান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

৩। ছাত্র বৃত্তির ব্যবস্থা।

৪। শিক্ষক প্রশিক্ষণ।

৫। শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরী প্রদান।

৬। শিক্ষামূলক জরিপ গ্রহণ, শিক্ষা পরিকল্পনা প্রণয়ন এবং উহার বাস্তবায়ন।

৭। শিক্ষা উন্নয়নের লক্ষ্যে গঠিত সমিতি সমূহের উন্নয়ন ও সাহায্য।

৮। উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন।

৯। স্কুলের শিশু-ছাত্রদের জন্য দুগ্ধ সরবরাহ ও খাদ্যের ব্যবস্থা।

১০। বই প্রকাশনা ও ছাপাখানা রক্ষণাবেক্ষণ।

১১। এতিম ও দুঃস্থ ছাত্রদের জন্য বিনা মূল্যে অথবা কম মূল্যে পাঠ্য পুস্তকের ব্যবস্থা।

১২। স্কুলের বই এবং ষ্টেশনারী মাল বিক্রয় কেন্দ্র রক্ষণাবেক্ষণ।

১৩। শিক্ষার উন্নয়নের সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

(খ) সংস্কৃতি

1) তথ্যকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

2) সাধারন সাংস্কৃতিমূলক কর্মকান্ড সংগঠন।

3) জনসাধারনের জন্য ক্রীড়া ও খেলাধুলার উন্নয়ন।

4) সরকারী প্রতিষ্ঠান এবং জনসাধারনের ব্যবহার্য স্থানে রেডিও টেলিভিশন এর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

5) যাদুঘর ও আর্ট-গ্যালারি স্থাপন ও প্রদর্শনীর সংগঠন।

6) পাবলিক হল ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং জনসভার জন্য স্থানের ব্যবস্থা।

7) নাগরিক শিক্ষার প্রসার এবং স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও পুর্নগঠন, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, কৃষি শিক্ষা, গবাদি পশু প্রজনন সম্পর্কিত এবং জনস্বার্থেত সম্পর্কিত অন্যান্য বিষয়ের উপর তথ্য প্রচার।

8) মহানবী (সঃ) এর জন্ম দিবস, জাতীয় দিবস, জাতীয় শোক দিবস, শহীদ দিবস, ও অনান্য জাতীয় অনুষ্ঠান উদযাপন।

9) বিশিষ্ট অতিথিগনের অভ্যর্থনা।

10) শরীর চ্চর্চার উন্নয়ন, খেলাধুলায় উৎসাহ দান এবং সমাবেশ ও প্রতিযোগীতা মূলক ক্রীড়া ও খেলাধুলার ব্যবস্থা করা।

11) স্থানীয় এলাকার ঐতিহাসিক এবং আদি বৈশিষ্ট্য সমূহ সংরক্ষণ।

12)সংস্কৃতি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা।

(গ) সমাজ কল্যাণ

1) দুঃস্থ ব্যক্তিদের জন্য কল্যাণ সদন, আশ্রয় সদন, এতিমখানা, বিধবা সদন এবং অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

2) মৃত নিঃস্ব ব্যক্তিদের দাফনের ও অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা।

3) ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধ।

4) জনগনের মধ্যে সামাজিক, নাগরিক এবং দেশপ্রেম মূলক গুনাবলী উন্নয়ন এবং গৌত্র বা গোষ্ঠীগত, বর্ণগত এবং সম্প্রদায়গত কুসংস্কার নিরুৎসাহিত করা।

5) সমাজ সেবার জন্য স্বেচ্ছাবেকদের সংগঠিত করণ।

6) দারিদ্রদের জন্য আইনগত সহায়তা (Legal aid)

7) নারী ও পশ্চাদপদ শ্রেণীর পরিবারের সদস্যদের কল্যাণ মূলক কার্যক্রম গ্রহণ।

8) সালিশী এবং আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।

9) সমাজ কল্যাণ ও সমাজ উন্নয়ন মূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

(ঘ) অর্থনৈতিক কল্যাণ


1) আদর্শ কৃষিখামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

2) উন্নত কৃষি পদ্ধতি জনপ্রিয়করণ, উন্নত কৃষি যন্ত্রপাতির সংরক্ষণ ও কৃষকগণকে যন্ত্রপাতি ধারে প্রদান এবং পতিত জমি চাষের জন্য ব্যবস্থা গ্রহণ।

3) শস্য পরিসংখ্যান সংরক্ষণ, ফসলের নিরাপত্তা বিধান, বপনের উদ্দেশ্য বীজের ঋনদান, রাসায়নিক সার বিতরন এবং উহার ব্যবহার জনপ্রিয়করণ এবং পশু খাদ্যের মওজুদ গড়িয়া তোলা।

4) কৃষি ঋন ও কৃষি শিক্ষার উন্নয়ন এবং কৃষি উন্নয়ন মূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

5) বাঁধ নির্মাণ ও মেরামত এবং কৃষি কাজে ব্যবহার্য পানি সরবরাহ, জমানো ও নিয়ন্ত্রণ।

6) গ্রামাঞ্চলে বনভূমি সংরক্ষণ।

7) ভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং জলাভূমির পানি নিষ্কাশন।

8) বাজার স্থাপন, নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ।

9) শিল্প-স্কুল স্থাপন, সংরক্ষণ এবং গ্রাম ভিত্তিক শিল্পের জন্য শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান।

10) গ্রাম্য বিপণী স্থাপন ও সংরক্ষণ।

11) সমবায় আন্দোলন জনপ্রিয় করণ এবং সমবায় শিক্ষার উন্নতি সাধন।

12) অর্থনৈতিক কল্যাণের জন্য অন্যান্য ব্যবস্থাক গ্রহণ।

(ঙ) জনস্বাস্থ্য

1) জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার উন্নয়ন।

2) ম্যালেরিয়া ও সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।

3) প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন রক্ষণাবেক্ষণ।

4) ভ্রাম্যমান চিকিৎসক দল গঠন।

5) চিকিৎসা সাহায্য প্রদানের জন্য সমিতি গঠনে উৎসাহ দান।

6) চিকিৎসা শিক্ষার উন্নয়ন এবং চিকিৎসা সাহায্যদানকারী প্রতিষ্ঠান সমূহে অর্থ মঞ্জুরী প্রদান।

7) কম্পাউন্ডার, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীদের কাজ ও ডিসপেনসারী পরিদর্শন।

8) ইউনানী, আয়ুর্বেদীয় ও হোমিওপ্যাথিক ডিসপেনসারী প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন।

9) স্বাস্থ্য কেন্দ্র মাতৃসদন ও শিশু মংগল কেন্দ্র স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন, ধাত্রীদের প্রশিক্ষণ দান এবং মাতা ও শিশুদের কল্যাণের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

10) পশু-পাখীর ব্যাধি দূরীকরণ এবং পশু-পাখীদের মধ্যে ছোঁয়াচে রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।

11) গবাদি পশু সম্পদ সংরক্ষণ।

12)চারণ ভূমির ব্যবস্থা ও উন্নয়ন।

13) দুগ্ধ সরবরাহ নিয়ন্ত্রণ দুগ্ধ পল­ী স্থাপন এবং স্বাস্থ্যসম্মত আস্তাবলের ব্যবস্থা ও নিয়ন্ত্রণ।

14) গবাদি খামার ও দুগ্ধ খামার স্থাপন ও সংরক্ষণ।

15) হাঁস মুরগীর খামার স্থাপন ও সংরক্ষণ।

16) জনস্বাস্থ্য, পশু পালন ও পাখী কল্যাণ উন্নয়নের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

(চ) গণপূর্ত

1) যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন।

2) পানি নিষ্কাশন পানি সরবরাহ ব্যবস্থা, ভূ-উপরিস্থ সুপেয় পানির জলাশয় সংরক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ, রাস্তা পাকা করণ ও অন্যান্য জনহিতকর অত্যাবশ্যকীয় কাজ করা।

3) স্থানীয় এলাকার নকশা প্রণয়ন।

4) এই আইন বা অন্য কোন আইনের অধীনে ন্যস্ত কোন দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অথচ এই

5) আইনের অন্যত্র উলে­খ নাই এমন জনকল্যান মূলক অত্যাবশ্যকীয় কাজের নির্মাণ ও ব্যবস্থাপনা।


(ছ) সাধারণ

স্থানীয় এলাকা ও উহার অধিবাসীদের ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধনের জন্য ব্যবস্থা গ্রহণ।


সার্ভিস চার্টার


(ক) অভ্যন্তরীণ সেবা


১। কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতার বিল ২২ তারিখের মধ্যে প্রস্ত্ততকরণ।

২। কর্মকর্তা/কর্মচারীদের ভ্রমণ বিল প্রাপ্তির ৭ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করণ।

৩। কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত বিষয়ে ১ দিনের মধ্যে উপস্থাপন করণের ব্যবস্থা গ্রহণ।

৪। কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম (প্রশিক্ষণ সম্পর্কিত পত্র প্রাপ্তির ১ দিনের মধ্যে নথি উপস্থাপন।

৫। ৩য় শ্রেণীর কর্মচারীদের পেনশন সম্পর্কিত কার্যক্রম (সংশি­ষ্ট কর্মচারীর নিকট হতে পেনশন সম্পর্কিত কাগজপত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে নথি উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ।

৬। কর্মকর্তা/কর্মচারীদের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরের আবেদন প্রাপ্তির ৩ দিনের মধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট

উপস্থাপন।

৭। কর্মকর্তাদের সাধারন ভবিষ্য তহবিলের অগ্রিম উত্তোলনের আবেদন প্রাপ্তির ৩ দিনের মধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন।

৮। কর্মচারীদের সাধারন ভবিষ্য তহবিলের অগ্রিম উত্তোলনের আবেদন প্রাপ্তির ২ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ।

৯। কর্মচারীদের ল্যাম-গ্র্যান্ট মঞ্জুরীর আবেদন প্রাপ্তির ৩ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ।

১০। কর্মচারীদের পদোন্নতির প্রস্তাব প্রেরণ (সকল কাগজ পত্র প্রাপ্তির সাথে সাথে উপস্থাপন করা)।

১১। কর্মকর্তাদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি সংক্রান্ত (আবেদন প্রাপ্তির সাথে সাথে উপস্থাপন করা)।

১২। ৩য় শ্রেণীর কর্মচারীদের অর্জিত ছুটি (ছুটি ভোগের পর কাজে যোগদান পত্র প্রাপ্তির ২ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ)।

১৩। বাজেট প্রণয়ন (যথাসময়ে)।

১৪। কর্মকর্তাদের সিলেকশন গ্রেড এর আবেদন প্রাপ্তির ২ দিনের মধ্যে উপস্থাপন।

১৫। কর্মকর্তাদের চাকুরি স্থায়ীকরণের আবেদন ২ দিনের মধ্যে উপস্থাপন।

১৬। কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ (সিলেকশন কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত ৩ দিনের ব্যবস্থা গ্রহণ)।

১৭। কর্মচারীদের টাইম স্কেল মঞ্জুরীর ব্যবস্থাকরণ (সিলেকশন কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত ৩ দিনের ব্যবস্থা গ্রহণ)।

১৮। কর্মচারীদের দক্ষতা সীমা অতিক্রমের ব্যবস্থা গ্রহণ (সিলেকশন কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত ৩ দিনের ব্যবস্থা গ্রহণ)।


(খ) বহিসেবা


(ক) দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত কাজের বিবরণ


১। দরপত্র বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ মোতাবেক দরপত্র গ্রহণ।

২। দরপত্র বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ মোতাবেক বাক্স খোলা, ওপেনিং মেমো তৈরী করণ।

৩। দরপত্রগুলি ০৭(সাত) দিনের মধ্যে যাচাই-বাছাই করণ।

৪। দরপত্রগুলি ০৭(সাত) দিনের মধ্যে মূল্যায়ন প্রতিবেদন (সি,এস) তৈরী করণ।

৫। পরবর্তী ০৭(সাত) দিনের মধ্যে মূল্যায়ন কমিটির সভা করণ।

৬। ঠিকাদার নির্বাচনের পর ফাইল তৈরী ও ব্যাংক ড্রাফট/ব্যাংক গ্যারান্টি জমা করণের জন্য ০২(দুই) দিনের মধ্যে পত্র তৈরী করণ ও প্রেরণ।

৭। পত্র ইস্যুর ১৪(চৌদ্দ) দিনের মধ্যে সংশি­ষ্ট ঠিকাদার ব্যাংক ড্রাফট/ব্যাংক গ্যারান্টি জমা করবে।

৮। কর্তৃপক্ষের সাথে ০৭(সাত) দিনের মধ্যে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

৯। চুক্তিপত্র সম্পাদনের পর পরবর্তী ০৩(তিন) দিনের মধ্যে কার্যাদেশ প্রদান।

১০। ঠিকাদারের বিলের আবেদন প্রাপ্তির ০৩(তিন) দিনের মধ্যে নথি উপস্থাপন ও পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে সংশি­­ষ্ট প্রকল্পের সাইট পরিদর্শন, বিল প্রদানের বিষয়ে মন্তব্য সহ সিদ্ধান্ত গ্রহণ এবং পরবর্তী ০৩(তিন) দিনের মধ্যে অফিস প্রধানের নিকট নথি উপস্থাপন এবং বিল প্রদানের জন্য হিসাব রক্ষকের নিকট নথি প্রেরণ।

১১। জামানত ফেরৎ প্রদানের বিষয়ে ঠিকাদারের আবেদন প্রাপ্তির ০৩(তিন) দিনের মধ্যে নথি উপস্থাপন ও পরবর্তী ০৭(সাত) দিনের মধ্যে সংশি­ষ্ট প্রকল্পের সাইট পরিদর্শন জামানত প্রদানের বিষয়ে মন্তব্য সহ সিদ্ধান্ত গ্রহণ এবং পরবর্তী ০৩(তিন) দিনের মধ্যে অফিস প্রধানের নিকট নথি উপস্থাপন এবং বিল প্রদানের জন্য হিসাব রক্ষকের নিকট নথি প্রেরণ।


(খ) প্রকল্প কমিটির মাধ্যমে কাজের বিবরণ


(ক) প্রথম কিস্তি সংক্রান্ত


১। অত্রাফিস কর্তৃক চাহিত ১ম কিস্তি বাবদ (ম্যানেজিং কমিটির রেজুলেশন, প্রকল্প বাস্তবায়ন কমিটি, কাজের চাহিদা, ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে এবং ৫০% অগ্রিম চেয়ে আবেদন) কাগজপত্র প্রাপ্তির পরবর্তী ০৩(তিন) দিনের মধ্যে নথি উপস্থাপন।

২। পরবর্তী ০৩(তিন) কার্য দিবসের মধ্যে অফিস প্রধানের নিকট নথি প্রেরণ।

৩। পরবর্তী ০২(দুই) দিনের মধ্যে হিসাব রক্ষকের নিকট নথি প্রেরণ।

৪। হিসাব রক্ষকের নিকট নথি পৌঁছানোর ০২(দুই) দিনের মধ্যে চেক প্রস্ত্তত এবং হস্তান্তর করণ।


(খ) দ্বিতীয় কিস্তি সংক্রান্ত


১। দ্বিতীয় কিস্তি প্রদানের জন্য প্রয়োজনীয় (মাষ্টাররোল, জমা খরচ, মাপ বহি, বিল ভাউচার, প্রকল্প কমিটির রেজুলেশন, উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন পত্র এবং চূড়ান্ত বিলের আবেদন) কাগজপত্র প্রাপ্তির ০৩(তিন) দিনের মধ্যে নথি উপস্থাপন।

২। নথি উপস্থাপনের পরবর্তী ০৭(সাত) দিনের মধ্যে সাইট পরিদর্শন পূর্বক প্রতিবেদন সহ অফিস প্রধানের নিকট নথি উপস্থাপন।

৩। পরবর্তী ০২(দুই) দিনের মধ্যে হিসাব রক্ষকের নিকট নথি প্রেরণ।

৪। পরবর্তী ০২(দুই) দিনের মধ্যে চূড়ান্ত বিল প্রস্ত্তত পূর্বক চেক হস্তান্তর করণ।


(গ) খেয়াঘাট ইজারা প্রদান


প্রতিবছর ফেরিঘাট সমূহ এক বছর মেয়াদে ইজারা প্রদানের লক্ষ্যে নির্ধারিত সময়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

১। দরপত্র বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ মোতাবেক দরপত্র গ্রহণ।

২। বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখে বাক্স খোলা, ওপেনিং মেমো তৈরী করণ।

৩। দরপত্র গুলো যাচাই-বাছাই পূর্বক সি.এস তৈরী করে ৭(সাত) দিনের মধ্যে টেন্ডার কমিটির সভা করণ।

৪। টেন্ডার কমিটির সুপারিশের আলোকে পরবর্তী জেলা পরিষদ উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ।

৫। উন্নয়ন ও সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে সর্বোচ্চ দরদাতার সাথে ৭(সাত) দিনের মধ্যে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

৬। চুক্তিপত্র সম্পাদনের পরবর্তী ৩(তিন) দিনের মধ্যে ঘাটের বরাদ্দপত্র ইস্যু সহ নির্দিষ্ট তারিখে ঘাটের দখল বুঝিয়ে দিতে হবে।


(ঘ) সম্পত্তি লীজ প্রদান


১। (ক) চাঁদপুর জেলা পরিষদের ভূমি নতুনভাবে লীজ প্রাপ্তির ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত করলে দরখাস্ত প্রাপ্তির ০৩(তিন) দিনের মধ্যে তা উপস্থাপন করতে হবে। পরবর্তী ০৭(সাত) দিনের মধ্যে সার্ভেয়ার এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন পেশ করবেন। সার্ভেয়ারের প্রতিবেদন প্রাপ্তির ০৩(তিন) দিনের মধ্যে নথিতে উপস্থাপন করতে হবে। নথি নিদের্শনা মতে পরবর্তী জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পেশ করতে হবে। সভার অনুমোদন প্রাপ্তির ০৩(তিন) দিনের মধ্যে লীজ প্রদান সংক্রান্ত বিষয়ে দরখাস্ত কারীর বরাবর চূড়ান্ত পত্র প্রদান করতে হবে।

(খ) লীজকৃত ভূমির নবায়নের ক্ষেত্রে আবেদন করলে আবেদন প্রাপ্তির ৩(তিন) দিনের মধ্যে তা উপস্থাপন করতে হবে।সংশি­ষ্ট ভূমি তদন্তের প্রয়োজন হলে পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে সার্ভেয়ার এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন পেশ করবেন। সার্ভেয়ারের প্রতিবেদন প্রাপ্তির ৩(তিন) দিনের মধ্যে নথিতে উপস্থাপন করতে হবে।