জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
ব্যবহারকারীর দেয়া রেটিং: / 0
খারাপউত্তম 
জেলা প্রশাসন - জেলা প্রশাসন

 

জেলা প্রশাসকের কার্যালয়ের বিশেষ অর্জন সমূহ:

 

চলতি ২০১১ সনে দেশের রূপালী সম্পদ ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধে বিশেষ অবদানের জন্য চাঁদপুর জেলা প্রশাসনকে জাতীয়  মৎস্য পুরস্কার'২০১১ এ ভূষিত করে গত ২০-০৭-২০১১ তারিখে ওসমানী স্মৃতি মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক, চাঁদপুর এর নিকট রৌপ্য পদকসহ সনদ ও ৩০,০০০/- (ত্রিশ) হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ পুরস্কার প্রাপ্তিতে চাঁদপুর জেলা প্রশাসন একদিকে যেমন গৌরবান্বিত হয়েছে অন্যদিকে ভবিষ্যতে দেশের রূপালী সম্পদ ইলিশ জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমসহ বর্তমান সরকার সূচিত প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে আরো অধিকতর দায়িত্ব নিয়ে কার্যসম্পাদনে অনুপ্রাণিত হয়েছে।

 

Photograph



চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতিক সময়ে "তথ্য প্রদান ইউনিট", "পেনশন কল্যাণ ইউনিট" এবং

"নাগরিক"সেবা নামে পৃথক পৃথক তিনটি শাখা খোলা হয়েছে।

“Service to the people with due manner in proper time”- এই শ্লোগানকে ধারণ করে

সুযোগ্য জেলা প্রশাসক জনাব বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দীন মহোদয়ের তত্ত্বাবধানে এই শাখা তিনটি জনসাধারণের

নিকট খুব সহজে সেবা প্রাপ্তির সুযোগ করে দিয়েছে।

তথ্য প্রদান ইউনিটঃ


তথ্য অধিকার আইন-২০০৯-এর আলোকে এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী জেলা

প্রশাসকের কার্যালয়, চাঁদপুরে ‘তথ্য প্রদান ইউনিট’ নামে একটি পৃথক শাখা খোলা হয়। সুনির্দিষ্ট আবেদনের

প্রেক্ষিতে যে সকল তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয় এমন তথ্য ব্যতীত অন্যান্য তথ্যসমূহ জনসাধারণের নিকট

সরবরাহ করা হয়।
একজন সহকারী কমিশনার এবং একজন অফিস সহকারী নিয়ে এই তথ্য প্রদান ইউনিট

গঠিত।

পেনশন কল্যাণ ইউনিটঃ


পেনশন বিধিমালার আলোকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহজে পেনশন প্রাপ্তি নিশ্চিত করার

প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরে  ‘পেনশন কল্যাণ ইউনিট’ নামে একটি

পৃথক ইউনিট খোলা হয়। একজন সহকারী কমিশনার এবং একজন অফিস সহকারী নিয়ে এই ইউনিট গঠিত ।


 

 

 

নাগরিক সেবাঃ


জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা প্রত্যাশী জনসাধারণ যেন কোন প্রকার বিভ্রান্তির শিকার না হয় এবং অসাধু ও

দালাল শ্রেণীর খপ্পরে পড়ে প্রতারিত না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যালয়ে ‘নাগরিক সেবা’ নামে পৃথক

একটি শাখা খোলা হয়েছে।


সুনির্দিষ্ট সেবা প্রাপ্তির জন্য কোন শাখায় যোগাযোগ করতে হবে এবং সহজ ও স্বল্পতম সময়ে উক্ত সেবা

প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে নির্দেশনা প্রদান করে সাহায্য করবে এই শাখা। একজন সহকারী

কমিশনার এবং একজন অফিস সহকারী নিয়ে এই ইউনিট গঠিত।

 

ভিজিটরস ডে:

জেলার নাগরিকদের সমস্যা শুনার এবং সমস্যার গুরুত্ব অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহনের জন্য

সপ্তাহের প্রতি সোমবার নির্ধারন করা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।