|
সার্কিট হাউজের পটভূমিঃ
চাঁদপুর সার্কিট হাউজটি ২৯ ডিসেমবর, ১৯৯৩ খ্রিঃ তারিখে উদ্বোধন হয়। উদ্বোধন করেন তৎকালীন পূর্ত মন্ত্রী ব্যারিষ্টার মোঃ রফিকুল ইসলাম মিয়া। এর পূর্বে বর্তমান জেলা পরিষদের ডাক বাংলোটি জেলার রেস্ট হাউজ হিসেবে ব্যবহৃত হত।
অবন্থানঃ
জেলা শহরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে ষোলঘর ওয়াপদা কলোনীর বিপরীতে চাঁদপুর সার্কিট হাউজ। সার্কিট হাউজের পশ্চিম দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ এবং পূর্ব দিকে পুলিশ সুপারের বাসভবন।
আবাসন সুবিধা ও রুম ভাড়াঃ
চাঁদপুর সার্কিট হাউজে মোট ৮টি রুম আছে । ২টি ভি আই পি কক্ষ ও ৬ টি সাধারন কক্ষ। প্রতি সিটের জন্য রুম ভাড়া সরকারী ২০/= টাকা(প্রথম তিন দিনের জন্য) ,আধা-সরকারী /স্বায়ত্বশাসিত ২৫/= টাকা(প্রথম তিন দিনের জন্য) এবং বেসরকারী ব্যক্তিবর্গদের জন্য প্রতি সিট ২০০/= টাকা(প্রতি দিনের জন্য) (সর্বশেষ সার্কূলার অনুযায়ী)।
অন্যান্য সুবিধাঃ
সার্কিট হাউজের নীচ তলায় কনফারেন্স রুম ও ডাইনিং রুম রয়েছে । কনফারেন্স রুমে একসাথে ৫০জনের উপস্থিতিতে মিটিং করা যায়। ডাইনিং রুমে একসাথে ৬০ জন মেহমান বসে খাবার ব্যবসহা আছে । এছাড়াও ভি আই পি মেহমানদের জন্য দ্বিতীয় তলায় ছোট পরিসরে প্রায় ১০ জন মেহমান একসাথে বসে খাবার ব্যবসহা আছে । সার্কিট হাউসের প্রতিটি রুমে টিভি দেখার ব্যবস্থা আছে ।
সার্কিট হাউজ তত্ত্বাবধান :
সার্কিট হাউজের সার্বিক তত্বাবধানে থাকেন নেজারত ডেপুটি কালেক্টর। নেজারত ডেপুটি কালেক্টরকে সহায়তা করার জন্য আছেন প্রটোকল নাজির এবং সার্কিট হাউজের ১০ জন ৪র্থ শ্রেনীর কর্মচারী।
যোগাযোগ
নেজারত ডেপুটি কালেক্টর
টেলিফোন নং- ০৮৪১-৬৩৫০৫ (অফিস)
০৮৪১-৬৩২৩৭ (বাসা)
মোবাইল নং- ০১৭৩০-০৬৭০৫৪ (সরকারি)
প্রটোকল নাজির
মোবাইল নং- ০১৭৩০-০৬৭০৭৮ (সরকারি)।
টেলিফোন নং- ০৮৪১-৬৩০২৫ (অ), ০৮৪১-৬৩০৫১ (অভ্যর্থনা রুম)।
আবাসন সুবিধা ও রুম ভাড়াঃ
|
ক্রমিক নং
|
রুম নং ও নাম
|
ভি আই পি/ নন ভি আই পি
|
এসি/নন এসি
|
রুমে আসবাবপত্র
|
রুমের অন্যান্য সুবিধা
|
রুম ভাড়া
|
অন্যান্য সুবিধা
|
|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
৮
|
|
১।
|
রুম নং- ১
পদ্মা
|
ভি আই পি
|
এসি (ডাবল)
|
একটি খাট,১টি আলনা,সোফাসেট,ড্রেসিং টেবিল, জিনিষপত্র রাখার বক্স ।
|
আধুনিক বাথরুমের সুবিধাদিসহ পূর্নাংগনিরাপত্তা ব্যবসহা।
|
সরকারী কর্মকর্তাদের জন্য প্রতিসিট ২০/=টাকা (প্রথম তিন দিনের জন্য),
আধা-সরকারী/স্বায়ত্বাশাসিত সংসহা প্রতি সিট২৫/=টাকা (প্রথম তিন দিনের জন্য),
বেসরকারী ব্যক্তিবর্গ প্রতি সিট ২০০/= টাকা। (প্রতি দিনের জন্য)
|
টি ভি ও
টেলিফোন
|
|
২।
|
রুম নং-২ মেঘনা
|
ভি আই পি
|
এসি (ডাবল)
|
২টি সিংগেল খাট সহ উপরের সকল সুবিধাদি।
|
ঐ
|
ঐ
|
টি ভি
|
|
৩।
|
রুম নং- ৩
|
নন ভি আই পি
|
এসি
|
২টি সিংগেল খাট সহ একটি টেবিল,চেয়ার,ওয়ারড্রফ,আলনা।
|
ঐ
|
ঐ
|
ঐ
|
|
৪।
|
রুম নং- ৪
|
নন ভি আই পি
|
এসি
|
ঐ
|
ঐ
|
ঐ
|
ঐ
|
|
৫।
|
রুম নং- ৫
|
নন ভি আই পি
|
নন এসি
|
ঐ
|
ঐ
|
ঐ
|
ঐ
|
|
৬।
|
রুম নং- ৬
|
নন ভি আই পি
|
নন এসি
|
ঐ
|
ঐ
|
ঐ
|
-
|
|
৭।
|
রুম নং- ৭
|
নন ভি আইপি
|
নন এসি
|
ঐ
|
ঐ
|
ঐ
|
-
|
|
৮।
|
রুম নং- ৮
|
নন ভি আই পি
|
নন এসি
|
ঐ
|
ঐ
|
ঐ
|
-
|
সার্কিট হাউজের জনবলঃ
|
বেয়ারার
|
চৌকিদার
|
বাবুর্চী
|
মশালচী
|
মালী
|
ঝাড়ুদার
|
|
৩
|
৩
|
১
|
১
|
১
|
১
|
চাঁদপুর সার্কিট হাউজে পিছনে একটি ড্রাইভারশেড রয়েছে । যেখানে গাড়ী রাখার পর্যাপ্ত পরিসর রয়েছে এবং উপরে চারটি রুম রয়েছে যেখানে মেহমানদের সাথে আসা ড্রাইভারদের থাকার সুব্যবস্থা আছে ।
|