| জেলা শিক্ষা অফিস |
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা শিক্ষা অফিসারের কার্যালয় চাঁদপুর জেলা শিক্ষা অফিস, টেলিফোন নম্বর-০৮৪১-৬৩৩১৪ ফ্যাক্স নম্বর-০৮৪১-৬৭৬৪০ e-mail address: c
এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
· বেসরকারী বিদ্যালয়/মাদ্রাসা সমূহের স্বীকৃতি নবায়ন · বেসরকারী বিদ্যালয়/মাদ্রাসাসমূহ শিক্ষক/শিক্ষিকাগণের এমপিও (Monthly Payment Order) আবেদন সংশ্লিষ্ট দপ্তরে অগ্রায়ন করা। · বেসরকারী বিদ্যালয়/মাদ্রাসা সমূহের শিক্ষক/শিক্ষিকাগণের টাইম স্কেল ফাইল অগ্রায়ন করা। · সরকারী বেসরকারী বিদ্যালয়/মাদ্রাসার শিক্ষকগণের প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণ গ্রহণের জন্য বিভিন্ন ট্রেনিং ভেন্যুতে প্রেরণ। · অত্র জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে কোন অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ। · অত্র জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন এবং প্রতিবেদন প্রদান। · অত্র জেলার শিক্ষক শিক্ষাকদের পেশাগত প্রশিক্ষণ নিশ্চিত করণ এবং জেলা ভিত্তিক ডাটাবেজ প্রস্ত্তত। কর্মকর্তাঃ অত্র কার্যালয়ে প্রথম শ্রেণীর ০৪ (চার) জন সহকারী পরিদর্শক, ০১ (এক) জন গবেষণা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে ০৮(আট)জন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ০২(দুই)জন উপজেলা একাডেমিক সুপারভাইজার কর্মরত আছেন।
পরিসংখ্যান অধিদপ্তর এবং জেলা তথ্য অফিসের সূত্রমতে ২০০১ সালের জরিপ অনুযায়ী অত্র জেলার শিক্ষা হার ৫০.২৯% এর মধ্যে নারী ৪৮.৭৪% এবং পুরুষ ৫১.৯১%। চাঁদপুর একটি নদী ভাঙ্গন কবলিত জেলা বিধায় পার্শ্ববর্তী জেলাসমূহে যেমন, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী হতে শিক্ষার হার তুলনামূলক কম। তবে বাংলাদেশ সরকারের গৃহীত ছাত্রী উপবৃত্তি এবং ছাত্র উপবৃত্তি এবং মাধমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিঃসন্দেহে উক্ত শিক্ষার হারে একটি যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে। গত কয়েক বছরের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে এমনই একটি ইতিবাচক চিত্র লক্ষ্য করা যায়।
|