জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
আনসার ও ভিডিপি অফিস

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়

বাবুরহাট, চাঁদপুর।

 

০১।       অফিস প্রধানের নামঃ  মোহাম্মদ আমিন উদ্দিন
                                            ফোন: ০৮৪১-৬৩৩৫০ 

                             মোবাইল:০১৭৩০০৩৮০৭৭ 

                                          জেলা আনসার ও ভিডিপি কার্যালয়,
                                          চাঁদপুর।

০২।       অফিসের কার্যক্রমঃ                                        ক) সরকারী ও বেসরকারী বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা সংরক্ষনের জন্য অঙ্গীভূত আনসার মোতায়েন, বেতন, রেশন ও ভাতাদি প্রদান ও তাদের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা।

খ) গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে ক্রমান্বয়ে জেলার সকল গ্রাম প্রশিক্ষনের আওতায় আনা।

                    উদ্দেশ্যঃ

i)       দক্ষ জনশক্তি তৈরী ।

ii)     গ্রাম্য কুসংস্কার দুরকরণ।

iii)  স্বাস্থ্য সচেতনাবোধ সৃষ্টি।

iv)  পরিকল্পিত ও সুখী পরিবার গঠন।

v)     কৃষি, মৎস্য পশুপালনের উপর উন্নত প্রযুক্তি গত জ্ঞানের বিস্তার ও প্রয়োগের মাধ্যমে পারিবারিক ও অর্থনৈতিক উন্নয়ন।

vi)  নারী ও শিশুপাচার রোধ করা।

vii)  নারী ও শিশু নির্যাতন রোধ করা

viii) বাল্য বিবাহ রোধ করা।

ix) সন্ত্রাস, চুরি-ডাকাতী, ছিনতাই, কালোবাজারী ও চোরাচালান রোধের জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ সকল প্রকার অপরাধ দমন ও নির্মূল করণ

x)  আইন শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা মজবুত করন।

xi)  আত্নকর্মসংস্থান সৃষ্টি।

xii)  দারিদ্র বিমোচন

xiii)   জাতীয় প্রতিরক্ষা ব্যুহ্য মজবুত করন।

 

গ) বিভিন্ন পেশাভিত্তিক, কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি করে  আত্নকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন।

ঘ) স্বশস্ত্র ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাম  প্রতিরক্ষা বাহিনী মজবুত করন।

ঙ)স্বশস্ত্র আনসার মৌলিক প্রশিক্ষণ প্রদান এবং এর মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা  রক্ষার ও জাতীয় প্রতিরক্ষার জন্য দক্ষ সৈনিক তৈরী করণ ও জাতীয় দায়িত্ব পালন।

চ) জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ  ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বিভিন্ন উৎসবে পূজামন্ডপে ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা সংরক্ষনসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন।

ছ) নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন কার্যক্রমে জাতীয়  উন্নয়নের স্বার্থে নারী ও পুরুষকে সমানভাবে কর্মক্ষম করন ও ক্ষমতায়ন।

জ) পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা।

ঝ) সেনিটেশন উন্নত চূলা ও ক্ষুদ্র-কুটির শিল্পের প্রসার ঘটানোর মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা।

ঞ) ক্লাব সমিতি গঠনের মাধ্যমে উন্নয়নের মুলধন গঠন ও কর্মসংস্থান সহায়ক কার্যক্রম পরিচালনা করা।

ট) নিরক্ষরতা দূরীকরন ও শিক্ষার ব্যাপক প্রসার ঘটানোর কার্যক্রম পরিচালনা করা।

ঠ) দুর্যোগ মোকাবিলা করা ও প্রস্ত্ততি গ্রহণ ও প্রশিক্ষণ প্রদান মূলক কার্যক্রম পরিচালনা

ড) HIV/AIDS, Reproductive Health, Reproductive Rights এর উপর প্রশিক্ষণ প্রদান।

ঢ) নিরাপদ মাতৃত্ব, প্রসব পূর্ব ও পরবর্তী সেবা কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান। 

ন) আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে এই বাহিনীর বিশাল জনগোষ্ঠির কর্মস্থান ও দারিদ্র বিমোচ এর মা্যধমে জাতীয় উন্নয়ন সাধন করা।

ত) বিভিন্ন আইটেমের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরী করা।

থ) জাতীয় ও আন্তর্জতাতিক মানের শিল্পী তৈরী করা।

দ) কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ, ইলেকট্রিশিয়ান কোর্স, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং, রাজমিস্ত্রি ও কার্পেন্টার ইত্যাদি প্রশিক্ষণ সমূহ পরিচালনা করা।

ধ)     গ্রাম ও শহরে রাত্রিকালীন পাহাড়ার মাধ্যমে চুরি-ডাকাতি ও ছিনতাই ও চোরাচালান রোধ করা।

 

০৩।       অফিসের (সিটিজেন চার্টার) নাগরিক সেবাঃ

i)       বিভিন্ন কারীগরি, বৃত্তিমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও আত্নকর্মসংস্থানে

সহায়তা প্রদান।

ii)     বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রত্যাশি সংস্থার বা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য চাহিদা মোতাবেক স্বশস্ত্র/অস্ত্রছাড়া অঙ্গীভূত আনসার প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করণ।

iii)  জাতীয় গুরুত্বপূর্ন দায়িত্বসমূহ যেমন নির্বাচন, উৎসব ইত্যাদিতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক ফোর্স প্রদানসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ন দায়িত্ব পালনে জনবল প্রস্ত্তত রাখা।

iv)  আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে এই বাহিনীর সদস্য সদস্যাদেরকে এই ব্যাংকের সুবিধা/সেবা সমূহঃ

 v)     ক্ষুদ্র, মাঝারী ঋণ প্রদান

vi)     কনজুমার ক্রেডিট প্রদান

vii)      পেনশন স্ক্রীম

viii)        বাড়ী নির্মানের জন্য ঋণ প্রদান

ix)   ক্ষ্রদ্র ব্যবসায় ঋণ প্রদান

x)        গরু মোটাতাজাকরন, মৎস্যচাষ, হ্যাচারী ইত্যাদির জন্য ঋণ প্রদান

xi)      মুরগীর খামার, ডেইরী ফার্ম, চাউল ও আটার কল স্থাপনে ঋণ প্রদান

xii)       রিক্সা, ভ্যান, অটোরিক্সা ও বিভিন্ন যানবাহন ক্রয় খাতে ঋণদান