জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা তথ্য অফিস

 


মোহাম্মদ নুরুল হক
জেলা তথ্য অফিসার
রুম নম্বর:১১০
জেলা প্রশাসকের কার্যালয়,চাঁদপুর।
ফোন নম্বর:০৮৪১-৬৩৮১৯

জেলা তথ্য অফিসের  কার্যক্রম/সেবাসমূহ

1.       সরকারের কর্মসূচী ও নীতি সম্পর্কে জেলা শহর ও পল্লী এলাকায় প্রচার কার্যক্রম বাস্তবায়ন এবং তাতে তৃণমূল পর্যায়ে বসবাসরত জনগনকে সম্পৃক্তকরণ;

2.      জেলার অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিষয়ভিত্তিক মহিলা সমাবেশ, কর্মশালা, আলোচনা সভা , কমিউনিটি সভা ও সেমিনার আয়োজন;

3.     জেলার প্রত্যন্ত অঞ্চলে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও লোকসংগীত পরিবেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধকরণ;

4.       জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করতে মাইকিং এর মাধ্যমে সুনির্দিষ্ট কথামালা ও শ্লোগান প্রচার;

5.      সমসাময়িক সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, আইন- শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের উপর দেশের জনগণের প্রতিক্রিয়া ‘জনমত’ আকারে সরকারের নিকট উপস্থাপন;

6.      ভোটার তালিকা প্রণয়নে জনসাধারনের করনীয় বিষয়সহ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনী আচরণবিধি প্রচার ও ভোটদানে জনগনকে উদ্বুদ্ধকরণ;

7.      অশ্লীল ও সেন্সরবিহীন চলচ্চিত্র প্রদর্শন প্রতিরোধে নিয়মিত সিনেমা হল পরিদর্শন;

8.      সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কিত পোস্টার, ষ্টিকার, লিফলেট ও প্রচার পুস্তিকা বিতরণ ও স্থাপন;

9.      সরকারের উন্নয়নমূলক কার্যক্রম এবং জরুরী ও তাৎক্ষণিক ঘটনাবলীর উপর সংবাদ প্রস্ত্তত করে বিভিন্ন মিডিয়ায় প্রচারের ব্যবস্থা ;

10.   সরকারী, বেসরকারী সংস্থা ও স্থানীয় প্রেসের সাথে সমন্বয় সাধন;

11.   মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী/মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় মন্ত্রীবর্গ/উপদেষ্টা মহোদয় উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের বিভিন্ন অনুষ্ঠানসহ জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলনে পাবলিক এড্রেস ইকুইপমেন্ট (সাউন্ড সিস্টেম) সরবরাহ ;

 

সেবা গ্রহিতা

মূলতঃ গ্রামীণ জনগোষ্ঠী যারা আধুনিক গণমাধ্যমের আওতার বাইরে বসবাস করে, তাদেরকে জীবনমান উন্নয়নে করণীয় বিষয় সম্পর্কে জানাতে বা সেবা দিতে জেলা তথ্য অফিস কাজ করে থাকে। গ্রামীন কৃষক, শ্রমিক, মহিলাসহ দারিদ্র জনগোষ্ঠীর যে বিশাল অংশ তাদের উন্নয়নে অনুসরনীয় বিষয় সম্পর্কে সরকারী তথ্য পাওয়া থেকে বঞ্চিত, তাদের উন্নয়নে তথ্য প্রদানের মাধ্যমে সেবা প্রাপ্তি নিশ্চিত করাই তথ্য অফিসের মূল লক্ষ্য।

প্রচারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্র সমূহ

গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক অর্পিত দায়িত্বের আলোকে জেলা তথ্য অফিস সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে প্রচারের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের কর্মসূচী পালন করে। সেবা প্রদানের বিষয়গুলি হচ্ছেঃ-

  নারী শিক্ষা

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

  শিশু ও নারী অধিকার

 প্রজনন স্বাস্থ্য

 জন্ম নিয়ন্ত্রণ

 জন্ম নিবন্ধন

 নারী-পুরুষ বৈষম্য হ্রাস

 নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ

 নিরাপদ মাতৃত্ব

  বাল্য বিবাহ রোধ

 যৌতুক প্রতিরোধ

 টিকাদান কর্মসূচী

  এইচআইভি/এইড্স প্রতিরোধ

 নারী ও শিশু পাচার রোধ

 মাদকদ্রব্যের অপব্যবহার

  স্যানিটেশন

  বৃক্ষরোপণ

  বার্ড ফ্লু প্রতিরোধ

  মৎস্য ও হাঁস-মুরগী এবং গবাদি পশু পালন

 কুটির শিল্প

  আত্ম কর্মসংস্থান

  যুব উন্নয়ন

  নির্বাচনী প্রচার

 সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড।

 

সেবা প্রদানের পদ্ধতি বা কৌশল

ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন

সেমিনার/মহিলা সমাবেশ/ আলোচনা সভার আয়োজন

কমিউনিটি সভা এবং উঠান বৈঠকের আয়োজন

কিশোর মেলা , শিশু মেলা ও নারী উন্নয়ন মেলার আয়োজন

কথামালা প্রচার ও খন্ড সমাবেশ

পিএই কভারেজ প্রদান ও ভাষন যন্ত্র স্থাপন

সিনেমা হল পরিদর্শন ও অশ্লীল ছবি প্রদর্শন বন্ধে কার্যক্রম গ্রহণ

মাসিক জনমত প্রতিবেদন তৈরী

পোষ্টার , লিফলেট ও প্রচার পুসিত্মকা বিতরণ

প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি প্রস্ত্তত ও প্রকাশ

স্থানীয় বিভিন্ন বিভাগ এবং প্রেস ও সাংবাদিকদের সাথে প্রচার কাজের সমন্বয়।

 

সেবা প্রাপ্তিতে কোন অভিযোগ থাকলে যোগাযোগের ঠিকানা

এ কর্মসূচীর মাধ্যমে জনগনের সেবা প্রাপ্তির জন্য নিম্নলিখিত ঠিকানায় সরাসরি টেলিফোনে বা লিখিতভাবে যোগাযোগ করা যাবেঃ-

ক. মহা-পরিচালক                                                         খ. পরিচালক (প্রচার ও সমন্বয়)

    গণযোগাযোগ অধিদপ্তর                                                   গণযোগাযোগ অধিদপ্তর

সেগুনবাগিচা,ঢাকা                                                        সেগুন বাগিচা ,ঢাকা

ফোনঃ- ০২-৯৩৪৭০০৫                                                 ফোনঃ- ০২-৯৩৩৫৬৫২