|

চাঁদপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েব সাইটে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিহাস ঐতিহ্যে সম্বৃদ্ধ চাঁদপুর একটি সম্ভাবনাময় জেলা। মেঘনা-ডাকাতিয়া বিধৌত এই জনপদ যেমন মৎস্য সম্পদে পরিপূর্ণ, তেমনি এর রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য। চাঁদপুর জেলায়, বিশেষ করে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মপদ্ধতি ও সেবা সংক্রান্ত তথ্যাবলী জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যকে সামনে রেখে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে । এটি চাঁদপুর জেলা প্রশাসকের অফিসিয়াল ওয়েবসাইট । এই ওয়েব সাইটে প্রধানত সন্নিবেশিত হয়েছে জেলা প্রশাসনের সাংগঠনিক কাঠামো, এর বিভিন্ন শাখার কার্যাবলি, নাগরিক সেবা সম্পর্কিত তথ্য। অধিকন্তু এতে রয়েছে এই জেলার ঐতিহাসিক, আর্থ-সামাজিক ও প্রশাসনিক পরিচিতি, জেলার শিক্ষা-স্বাস্থ্য-শিল্প-সাহিত্য সর্বোপরি জেলার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন পরিক্রমা ইত্যাদির সমন্বয়ে তথ্যের সন্নিবেশ। আমরা বিশ্বাস করি, সরকারের ই-গভর্নেন্স প্রবর্তনের প্রয়াসের অভিযাত্রায় এই ওয়েব সাইটের সূচনা নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশ গড়ার এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওয়েব সাইটটির উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে সচেতন ব্যক্তি/মহলের সুচিন্তিত মতামত কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। ওয়েব পোর্টাল স্থাপনে সরকারের এই মহতী উদ্যোগ বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর দেশে পরিণত করবে- এই আশাবাদ আমাদের সকলের। |
|